1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরের জালালুপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এর প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরের জালালুপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এর প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৩ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালুপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এনায়েতপুর থানা ও জালালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী বিক্ষোভ করেছে। জালালপুর ইউনিয়ন এর নদী তীরে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন। যমুনা নদীর ভাঙ্গন রোধে পাকুরতলা গ্রামে তীর রক্ষার কাজ চলমান রয়েছে। এই তীরের পাশেই ড্রেজার বসিয়ে লাগাতার বালু উত্তোলন করা হচ্ছে এবং উত্তোলনকৃত বালু সরকারি প্রকল্পে ব্যবহার করা হচ্ছে। বিক্ষোভ অংশ গ্রহণকারীগণ বলেন, তীর সংরক্ষণের কাজ চলছে। অথচ এর পাশেই অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ভবিষ্যতে এই তীর রক্ষার কাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। যার ফলে এলাকায় আবার ভাঙ্গনের দেখা দিতে পারে। এ সময় জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের সাথে স্থানীয় সাধারণ জনগণও বিক্ষোভে অংশ নেয়।
এসময় এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন বলেন, জমির মালিকসহ এলাকাবাসী বার বার নিষেধ করা সত্বেও এখানে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনকারীরা কোনপ্রকার অনুমোদন ছাড়াই এখানে বালু উত্তোলন করছেন। এইভাবে অনুমোদনহীন ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন এর ফলে ভাঙ্গন কবলিত এলাকা ভবিষ্যতে আরো ক্ষতির মুখে পড়তে পারে।
বিক্ষোভকারীগণ ড্রেজার পরিচালনাকারীদেরকে বলেন, এখানে অবৈধভাবে বালু উত্তোলন অবিলম্বে বন্ধ করতে হবে। ওই স্থানে বালু উত্তোলনের ফলে ভবিষ্যতে এই এলাকা হুমকির মুখে পড়বে বলেও বিক্ষোভকারীগণ জানান।

বিক্ষোভে আরো উপস্থিত ছিলেন, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শ্রমিক নেতা শেখ মো: আইয়ুব আলী, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক( কোষাধ্যক্ষ) হাজী আনোয়ার হোসেন, এনায়েতপুর থানা ছাত্রশিবিরের সভাপতি ফয়সাল খোন্দকার, সেক্রেটারি মাসুদ রানা, সাংগঠনিক সদর ইউনিয়ন এর বায়তুলমাল সম্পাদক (কোষাধ্যক্ষ) চিকিৎসক ইদ্রিস আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জালালপুর ইউনিয়ন সভাপতি শেখ শাহজালাল, আজমত মুন্সি, ছাত্রনেতা আল আমিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর