1. admin@dailyjamunasongbad.com : admin :
শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের একাত্মতা ঘোষণা - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের একাত্মতা ঘোষণা

আলফাজ মামুন নুরী, কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

২০% বাড়ি ভাড়া ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে ঢাকা প্রেসক্লাবের সামনে সম্মানিত শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে শিক্ষক সমাজের ওপর লাঞ্ছনা, অপমান ও ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কক্সবাজারের বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, শিক্ষকদের ওপর এ ধরনের আচরণ অমানবিক ও দুঃখজনক। তারা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কারিগর, অথচ তাদের মর্যাদা ক্ষুণ্ণ করা সভ্য সমাজে কখনোই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় সারাদেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের চলমান কর্মবিরতি কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানাচ্ছে।

এ বিষয়ে বিদ্যালয়ের নিজস্ব ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়েছে, যেখানে শিক্ষক সমাজের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত শিক্ষকদের ওপর হামলায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ জাতীয় আরও খবর