1. admin@dailyjamunasongbad.com : admin :
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে শাহজাদপুর প্রেস ক্লাবের মানববন্ধন ও সমাবেশ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে শাহজাদপুর প্রেস ক্লাবের মানববন্ধন ও সমাবেশ

শাহজাদপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১০০ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক ও জনপথের ক্যানেলে ভেকু (এক্সভেটর) মেশিন লাগিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার সংবাদ প্রকাশ করায় আব্দুল্লাহ আল মাহমুদ নামের এক মাটি ব্যবসায়ী কর্তৃক প্রেস ক্লাবের সদস্য স্বদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি রায়হান আলী ও সাংবাদিক জাহিদ হাসানকে হুমকী, কুৎসা রটনাসহ মিথ্যা মামলার প্রতিবাদে শাহজাদপুর প্রেস ক্লাবের আয়োজনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকালে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে উপজেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে প্রেস ক্লাবের সভাপতি এমএ জাফর লিটন এর সভাপতিত্বে সহ-সভাপতি রাসেল সরকারের সঞ্চালনায় এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী লভলু, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, যগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ, আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা হুমায়ুন,এশিয়ান টিভির শাহজাদপুর প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক যমুনা সংবাদ পত্রিকার সম্পাদক জেলহক হোসেন, আব্দুল্লাহ আল মাহমুদ, সংবাদ প্রকাশের জেরে প্রেস ক্লাবের সদস্য সংবাদিক রায়হান আলী ও সাংবাদিক জাহিদ হাসানের নামে হুমকী ও বিভিন্ন কুৎসা রটনাসহ সাংবাদিক রায়হান আলী, জাহিদ হাসান ও জাহিদ হাসানে স্ত্রীর নামে মিথ্যা চাঁদাবাজি মামলা করায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সংবাদিকদের কন্ঠরোধ করতেই উপজেলা যুবদলের সদস্য সচিব ও জোর পূর্বক দখলকৃত বিআরডিবি’র চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ এই মিথ্যা মামলা করেছে। সমাবেশে বক্তারা আরও বলেন, ৫ আগষ্টের পর প্রথমে বিধি বহির্ভূত ভাবে জোর পূর্বক দখল করে বিআরডিবি চেয়ারম্যান পদ। এরপর থেকেই বেপরোয়া হয়ে ওঠে আব্দুল্লাহ আল মাহমুদ। তারপর উপজেলাজুরে বিভিন্ন জায়গার বালু দখলসহ অবৈধভাবে সরকারি মাটি কেটে ইটভাটায় বিক্রি শুরু করে। কোন বিষয়ে উপজেলার কর্মরত সংবাদিকরা সংবাদ প্রকাশ করলেই তিনি নিজে ও বিভিন্ন মাধ্যমে হুমকি ও ভয়ভীতি প্রদান করেন। গত ১৮ জানুয়ারী সড়ক ও জনপথের ক্যানেলে ভেকু (এক্সভেটর) মেশিন লাগিয়ে মাটি কাটার সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিক ও সাংবাদিকের স্ত্রীর নামে মামলা করায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশসহ অবিলম্বে মামলা প্রত্যাহার করে নিতে বলেন বক্তারা। অন্যথায় কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

উক্ত সমাবেশ ও মানববন্ধনে উপজেলার কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#

এ জাতীয় আরও খবর