1. admin@dailyjamunasongbad.com : admin :
সিরাজগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাসান,সাধারণ সম্পাদক ইন্না - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাসান,সাধারণ সম্পাদক ইন্না

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের কমিটি আগামী দুই বছরের জন্য কণ্ঠ ভোটে নির্বাচিত করা হয়েছে। এতে বাংলাভিশনের জেলা প্রতিনিধি ও জেলা দৈনিক দিনকালের প্রতিনিধি হারুন অর রশিদ খান হাসান সভাপতি ও এনটিভি ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাপ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের আহ্বায়ক শরীফুল ইসলাম ইন্নার সভাপতিত্বে ও সাংবাদিক এনামুল হকের সঞ্চালনায় সাধারণ সভায় সদস্যদের কণ্ঠ ভোটে তারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সভাপতি হারুন অর রশীদ খান হাসান এর আগেও একাধিকবার সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং শরীফুল ইসলাম ইন্না এর আগে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রেসক্লাবের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কমিটি গঠনের আগে সভায় সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি ১৩ সদস্য থেকে বাড়িয়ে ২১ সদস্য করা হয়। এরপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সদস্যদের সম্মতিতে ৫ সদস্য বিশিষ্ট একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়।

প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের সিরাজগঞ্জের সম্পাদক ও যুগান্তরের জেলা প্রতিনিধি জেহাদুল ইসলাম এবং চ্যানেল-২৪ এর সিনিয়র রিপোর্টার হীরক গুন। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক গোলাম মোস্তফা রুবেল ও দৈনিক কলম সৈনিকের নির্বাহী সম্পাদক এবং আরটিভি ও ঢাকা মেইলের জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, অর্থ সম্পাদক দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম রইসী, সাংগঠনিক সম্পাদক হয়েছেন এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি রহমত আলী।

এছাড়াও অন্যরা হলেন- দপ্তর সম্পাদক আমাদের বাংলার ব্যুরো চিফ এনামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি এইচ এম মোকাদ্দেস, ক্রীড়া সম্পাদক গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ গৌড়, সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মিলন শেখ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আহম্মেদ নওশাদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রেজাউল করিম খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এইচ এম আলমগীর।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক বাবু ইসলাম, ডেইলি ট্রাইব্যুনালের নিজস্ব প্রতিবেদক হেলাল আহমেদ, দৈনিক আজকের সিরাজগঞ্জের প্রধান সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠের সম্পাদক শফিক মোহাম্মদ রুমন ও আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়।

এ জাতীয় আরও খবর