1. admin@dailyjamunasongbad.com : admin :
সিরাজগঞ্জের এনায়েতপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসের বর্ণাঢ্য র‍্যালি - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জের এনায়েতপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসের বর্ণাঢ্য র‍্যালি

মোঃ ইছাহাক আলী,এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় চৌহালী উপজেলা তাঁত শ্রমিক ট্রেড ইউনিয়ন, চৌহালী উপজেলা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন, চৌহালী উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন এর সকল শ্রমিক সদস্য এক যোগে শ্রমিক দিবসের বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুস সালাম
ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের মজলিস শূরা সদস্য এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির চৌহালী উপজেলা তাঁত শ্রমিক ট্রেড ইউনিয়ন প্রধান উপদেষ্টা চিকিৎসক মোঃ সেলিম রেজা, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি চিকিৎসক মোঃ মোফাজ্জল হোসেন সবুজ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখা সভাপতি চিকিৎসক শেখ মোঃ আইয়ুব আলী, এনায়েতপুর থানা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মোঃ আব্দুল কাদের মিয়া, চৌহালী উপজেলা তাঁত শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি আব্দুস সবুর মিয়া, চোহালী উপজেলা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি নুর আলম হোসেন,চৌহালী উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন সেক্রেটারি মোঃ মাহবুব আলম । আজকের র‍্যালি শুরুর আগমুহূর্তে বক্তব্যদেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের মজলিস শূরা সদস্য এনায়েতপুর থানা জামায়াতের আমির চৌহালী উপজেলা তাঁত শ্রমিক ট্রেড ইউনিয়ন প্রধান উপদেষ্টা চিকিৎসক মোঃ সেলিম রেজা , এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি শেখ মো: আইয়ুব আলী, বক্তাগণ বলেন মেহনতী খেটে খাওয়া দিন মুজুর শ্রমিক ভায়েরা আপনাদের কে স্মরণ করিয়ে দিতে চাই, যেই ভাবে আমেরিকার শিকাগো শহরে দি হে গে মার্কটের শ্রমিকদের রক্তের উপর দিয়ে আজকের এই পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন হচ্ছে, আজ পযন্ত শ্রমিকদের অধিকার সঠিক আদায় হয়নি। আগামীদিনে বৈষম্যহীন সমাজ বিনির্মানের জন্য কাধে কাধ মিলিয়ে , শ্রমিক মালিকের সুসসম্পর্ক বজায় রেখে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহবান জানান।

এ জাতীয় আরও খবর