
শাহজাদপুরে সোনাতনী উচ্চ বিদ্যালয়ে ২০২৫ এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার সকাল সাড়ে নয় ঘটিকায় ঐতিহ্যবাহী সোনাতনী উচ্চ বিদ্যালয়ে মিলাদের মাধ্যমে অনুষ্ঠানটি সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল সালাম। এরপর বিদায়ী শিক্ষার্থীগণ, সকল শিক্ষক ও অভিভাবক এবং অতিথিবৃন্দদের কে পুষ্প মাল্য অর্পন করেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন, সাবেক কৈজুরী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, শাহজাদপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও সাবেক সোনাতনী উচ্চ বিদ্যালয়ের বার বার নির্বাচিত সদস্য মোঃ রায়হান আলী, দৈনিক যমুনা সংবাদ পত্রিকার সম্পাদক প্রকাশক জেলহক হোসেন । আরো উপস্থিত ছিলেন সোনাতনীর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুল হক,সোনাতনী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ শামসুল আলম, কৈজুরী ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ আক্কাস আলী,অত্র বিদ্যালয় সকল শিক্ষক শিক্ষিকা প্রমুখ। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন , ঝুমা খাতুন সপ্তম শ্রেণীতে পড়ুয়া বিদায়ী ছাত্রী ফারজানা আক্তার শোভা।