1. admin@dailyjamunasongbad.com : admin :
হিন্দু সম্প্রদায়ের দূর্গা পুজা মহাষ্টমীতে পরিদর্শন করলেন এমপি মেরিনা জাহান কবিতা - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

হিন্দু সম্প্রদায়ের দূর্গা পুজা মহাষ্টমীতে পরিদর্শন করলেন এমপি মেরিনা জাহান কবিতা

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে দূর্গা পুজার সপ্তমী তিথিতে আজ রবিবার বিকেলে সার্বজনিন দূর্গা পুজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করলেন সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের মাননীয় এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। শাহজাদপুর পৌরসভা ও নরিনা ইউনিয়নের বিভিন্ন মন্ডপ পরিদর্শন কালে পুরোহিত ও দর্শনার্থীদের সাথে কথা বলেন তিনি। এ সময় পুজা মন্ডপের নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে খোজ নেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুমগ্ন করিম, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসাদ উল্লাহ তুষার, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও শাহজাদপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার পাল, সাধারণ সম্পাদক বিমল কুন্ডু, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গনি চৌধুরী শুভ্র, সদস্য মোঃ শামসুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফারুক হাসান কাহার, সাধারণ সম্পাদক নিয়ন মাহমুদ, মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, এমপি মহোদয়ের পিএস মোঃ তানভীর আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর