1. admin@dailyjamunasongbad.com : admin :
১৯৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আহবান রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্যের - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

১৯৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আহবান রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্যের

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২০৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির আহ্বান জানিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান রবীন্দ্র উপাচার্য।
সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টায় সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ প্রদীপ প্রজ্জ্বালন করা হয়। গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি ২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দান এবং বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা প্রার্থনার দাবি জানান।
রবীন্দ্র উপাচার্য শাহ্ আজম বলেন, বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া গেলে যারা এ গণহত্যা চালিয়েছিল তারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ২৫ মার্চ তথা ১৯৭১ সাল জুড়ে বাঙালি জাতির ওপর যা হয়েছিল তা ইতিহাসের পাতায় অভিশপ্ত একটি স্থান। তাই দিবসটি আন্তর্জাতিকভাবেই স্মরণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। রবি উপাচার্য আরও বলেন, জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান স্বাধীনতা অর্জনের পাঁচ দশক পেরিয়ে গেলেও আমরা পাকিস্তানিদের নারকীয় হত্যার স্বীকৃতি পাইনি। ব্রাজিলে একটি গোষ্ঠীকে নিধন করার জন্য ১৮ জনকে হত্যা করা হয়েছিল এবং পরবর্তীতে তা কোর্টে জেনোসাইড হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু ১৯৭১ সনের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যে সামরিক অভিযানটি পরিচালনা করেছিল সেখানে কমপক্ষে ৫০ হাজার মানুষকে হত্যা করা হয়। এরপরেও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া হতাশাব্যাঞ্জক।

শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বালন এবং একমিনিট নীরবতা পালনের পর রবীন্দ্র উপাচার্য শাহ্ আজম সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। বঙ্গবন্ধুর সুদক্ষ নেতৃত্ব এবং মহান শহীদদের আত্মত্যাগের কারনেই আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং আজ আমরা একটি উন্নয়নশীল জাতির মর্যাদা অর্জন করেছি। বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর এবং এরই ফলস্বরুপ আজ আমরা একটি উন্নয়নশীল জাতির মর্যাদা অর্জন করেছি।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: ফখরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

এ জাতীয় আরও খবর