1. admin@dailyjamunasongbad.com : admin :
আশাশুনিতে শহীদ আতিয়ার রহমান স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

আশাশুনিতে শহীদ আতিয়ার রহমান স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

এস,এম মোস্তাফিজুর রহমান।।
  • প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গায় শহীদ আতিয়ার রহমান সরদার স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৪ অক্টোবর)বেলা ২ টায় বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাইতুননূর জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী মরহুমের পুত্র সেকেন্দার আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মোরতাজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা সহ-সেক্রেটারী প্রফেসর মাওঃ শাহজাহান আলী, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ইউনিয়ন নায়েবে আমীর আলহাজ্ব হেদায়েতুল ইসলাম,বড়দল ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল গফুর সানা,যুব বিভাগের সভাপতি মোঃ ওমর আলী,সাবেক মেম্বর হাফেজ রুহুল আমিন, মাস্টার আনারুল ইসলাম,শ্রমিকনেতা হাবিবুর রহমান,জহরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে জামায়াত কর্মী শহীদ আতিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য আতিয়ার রহমান ২০১৩ সালের ২৫ নভেম্বর শাহাদাৎ বরণ করেন।##

এ জাতীয় আরও খবর