1. admin@dailyjamunasongbad.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরের পরিধি বাড়াতে উদ্যোগের কথা জানালেন নৌ-উপদেষ্টা - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরের পরিধি বাড়াতে উদ্যোগের কথা জানালেন নৌ-উপদেষ্টা

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ (সদর)প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরকে আন্তঃদেশীয় যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর পরিধি বাড়াতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এ জন্য বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে অগ্রাধিকার দেয়ার কথাও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের স্থানীয় প্রশাসন, কাষ্টমস ও ট্রেড ইউনিয়নের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌ-পরিবহন উপদেষ্টা।

নৌ উপদেষ্টা বলেন, সোনামসজিদ স্থলবন্দরটি অনেক পুরনো ও গুরুত্বপূর্ণ। বন্দর ব্যবহারকারীরা এই বন্দরের পরিধি বাড়ানো ও একটি লিংকরোড স্থাপনের দাবি জানিয়েছেন। তাদের পরিপ্রেক্ষিতে স্থানীয় জেলা প্রশাসককে উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়েছে।

পরিকল্পনা সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন কিছু খাস জমি রয়েছে, আরও কিছু জমি রয়েছে ব্যক্তি-মালিকানার। নৌ উপদেষ্টা আরও বলেন, বিশ্বব্যাংককে দিয়ে বেশ কয়েকটি বন্দর করা হয়েছে। পরবর্তীতে যদি বিশ্বব্যাংকের কোন প্রকল্প থাকে তাহলে বন্দর সম্প্রসারণের সুবিধা হবে। এছাড়াও আমদানি-রপ্তানি পণ্য আনা-নেয়ার জন্য একটি লিংকরোড স্থাপন করা হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিউজ্জামানসহ জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহুরা নওসাবা, চেয়ারম্যান আতিকুর রহমান খান, সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপের সভাপতি একরামুল হকসহ অন্যরা।

এ জাতীয় আরও খবর