1. admin@dailyjamunasongbad.com : admin :
দেশের ৮৬৪ স্থানে নির্মিত হচ্ছে জুলাই শহীদদের ফলক - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

দেশের ৮৬৪ স্থানে নির্মিত হচ্ছে জুলাই শহীদদের ফলক

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম (বীর প্রতীক) বলেছেন, শহীদদের স্মরণে তারা যেখানে শহীদ হয়েছেন, সে স্থানে এসব ফলক হবে। জুলাই শহীদদের স্মরণে দেশের ৮৬৪টি স্থানে ফলক স্থাপন করা হবে।

বুধবার (১৬ জুলাই) চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড়ে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণকাজের উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
জুলাই হত্যার বিচার প্রসঙ্গে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, শহীদদের হত্যার দ্রুত বিচারের জন্য সরকার তথ্যপ্রমাণের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। তাড়াহুড়া করতে গিয়ে ক্যাঙ্গারু কোর্ট নয়, সময় নিয়ে স্বচ্ছতার সঙ্গে বিচার কার্যক্রমকে এগিয়ে নিচ্ছে সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানম, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. নোমান হোসেন।

জুলাই-আগস্টের আন্দোলনে চট্টগ্রামে আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল বহদ্দারহাট ও মুরাদপুর এলাকা। চট্টগ্রামের এ এলাকাতেই শিক্ষার্থীদের সবচেয়ে বেশি রক্ত ঝরেছে। জেলার ১৫ জন শহীদের মধ্য শুধু বহদ্দারহাট ও মুরাদপুরেই প্রাণ হারিয়েছেন ওয়াসিম, শান্ত, ফারুক, তানভীর, সাইমনসহ আটজন।

এ জাতীয় আরও খবর