1. admin@dailyjamunasongbad.com : admin :
পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর যে নতুন পোশাক পেলেন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর যে নতুন পোশাক পেলেন

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৫৮ বার পঠিত

পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের নতুন পোশাক হতে যাচ্ছে ‘আয়রন’ রংয়ের, র‌্যাবের ‘অলিভ’ আর আনসার বাহিনীর ‘গোল্ডেন হুইট’ রংয়ের।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। সেই সংস্কারের ভিত্তি হিসেবেই আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গত ১১ আগস্ট পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন সে সময় স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

ক্ষমতা পালাবদলের পর অন্তত দুই সপ্তাহ পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপর এই বাহিনীকে সচল করতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।

এ জাতীয় আরও খবর