1. admin@dailyjamunasongbad.com : admin :
বাগমারায় এনসিপির কমিটি গঠনের ২৪ ঘন্টার মধ্যে নেতাদের পদত্যাগের হিড়িক - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

বাগমারায় এনসিপির কমিটি গঠনের ২৪ ঘন্টার মধ্যে নেতাদের পদত্যাগের হিড়িক

তানভীরুল আলম তোহা, বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪৮ বার পঠিত

রাজশাহীর বাগমারা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্যঘোষিত সমন্বয় কমিটি থেকে মাত্র ২৪ ঘন্টার মাথায় তিন নেতা পদত্যাগ করেছেন আরও কয়েকজন পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। বুধবার (১৮ জুন) সন্ধ্যা থেকে (১৯ জুন) মাঝরাত অব্দি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাস দিয়ে নিজেদের পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগকারীরা হলেন —বাগমারা উপজেলা এনসিপির ২০ সদস্যবিশিষ্ট কমিটির সদস্য হাদিউজ্জামান রাফি, ফুয়াদ হাসান গানিম ও রাফিউল ইসলাম রাহুল ।

গত ১৭ জুন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বাগমারা উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে আলি মর্তুজাকে প্রধান সমন্বয়কারী, দুজনকে যুগ্ম সমন্বয়কারী এবং ১৭ জনকে সাধারণ সদস্য হিসেবে রাখা হয়। এই কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৩ মাস বা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত।

হাদিউজ্জামান রাফি বলেন, আমি জানিনা কিভাবে আমার নাম ওখানে গেল। আমি রাজনীতি করতে চাইনা বলে দিয়েছিলাম তবুও আমার নাম দেওয়া হয়েছে। ‘আমার পদত্যাগপত্র গ্রহণ করে আমাকে সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি।’

কমিটির অপর পদত্যাগকারী গানিম বলেন, ‘আমি বাগমারার একটি বিএনপি পরিবারের ছেলে। আমি একাধিকবার না করার পরেও তারা আমার নাম টি এখানে যুক্ত করেছে তাই, আমি পদত্যাগ করলাম।’

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমরান ইমন বলেন, ‘আমাদের সাথে বেশিরভাগই তরুন ছেলেরা যুক্ত হচ্ছে তো আসলে তাদের পারিবারিক চাপের কারণেই এমনটা হচ্ছে, পরবর্তীতে বিষয়গুলো খেয়াল রাখা হবে।’

এ জাতীয় আরও খবর