1. admin@dailyjamunasongbad.com : admin :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, লালমনিরহাট জেলার শোক প্রকাশ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, লালমনিরহাট জেলার শোক প্রকাশ

খাজা রাশেদ,লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ বার পঠিত

বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ অবগত হয়ে গভীর শোক প্রকাশ করেছেন,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দ।

‎এক শোক বার্তায় ইসলামি আন্দোলন বাংলাদেশ,লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ এনামুল হক  বলেন, তার এই ইন্তেকাল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী নেতৃত্ব। যিনি, আজীবন জনগণের অধিকার, স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে সংগ্রাম করে গেছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
‎দেশ ও জাতির এই দুঃসময়ে, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, লালমনিরহাট জেলা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

‎অপর এক শোক বার্তায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ,লালমনিরহাট জেলা শাখার প্রচার সম্পাদক মুহাম্মাদ জুনাইদ মাহমুদ বলেন,দেশ,মা ও  মাটির কল্যাণে বিএনপির আপোষহীন এই নেত্রীর অবদান সত্যি অনস্বীকার্য। দেশের রাজনৈতিক ইতিহাসে তার এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
‎আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছি—তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

‎একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। আল্লাহ তায়ালা সবাইকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমীন।


এ জাতীয় আরও খবর