1. admin@dailyjamunasongbad.com : admin :
মদের দোকান না খুললে কাজ করবে না হরিজন সম্প্রদায় - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

মদের দোকান না খুললে কাজ করবে না হরিজন সম্প্রদায়

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১২৩ বার পঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকার অনুমোদিত দেশি মদের দোকানে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং মদের দোকান খোলা রাখার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে হরিজন সম্প্রদায়। “ভাত চাইনা, মদ চাই” শ্লোগানে শনিবার দুপুরে শাহজাদপুর পৌর সদরের বাগদিপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শাহজাদপুর থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে শ্রীমন্ত, মানিক, তপন,সুনীল, কোমলসহ হরিজন নেতারা বলেন, তারা নিম্ন বর্ণের মানুষ, বিভিন্ন অপমৃত্যুর লাশ টানাসহ শহরের ময়লা পরিষ্কার তাদেরই করতে হয়। এই নোংরা পরিষ্কার করার জন্য মদ ছাড়া সম্ভব না। তাই তারা বলেন, “ভাত চাইনা, মদ চাই।”

উল্লেখ্য, গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে শাহজাদপুর পৌর শহরের পৌর মার্কেটে অবস্থিত সরকার অনুমোদিত দেশি মদের দোকান লক্ষ করে হামলা চালায় কিছু মানুষ। এরপর থেকেই দোকানটি থেকে মদ বিতরণ বন্ধ রয়েছে।

এ জাতীয় আরও খবর