1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জে কৃষি প্রণোদনার আওতায় সার ও বীজ বিতরণ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে কৃষি প্রণোদনার আওতায় সার ও বীজ বিতরণ

শ্যামল কুমার হালদার রায়গঞ্জ(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টায় রায়গঞ্জ কৃষি অফিস চত্বরে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে ৯৩৮০ জন কৃষকদের মাঝে গম সরিষা সূর্যমুখী চিনাবাদাম শীতকালীন পেঁয়াজ মসূর খেসারী ও অড়হড়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিতরণ করা হয়। অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হুমায়ূন কবির। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মমিনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উপকারভোগী কৃষকদের ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি এবং ১ কেজি সরিষার বীজ প্রদান করা হয়। আরো উপস্থিত ছিলেন রায়গঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার গোলাম রব্বানী সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ জাতীয় আরও খবর