1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জে স্কুল শিক্ষিকার আত্মহত্যা - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

শ্যামল হালদার, রায়গঞ্জ( সিরাজগঞ্জ)প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৯৭ বার পঠিত

সিরাজগঞ্জ রায়গঞ্জের চান্দাইকোনা গ্রামের স্কুল শিক্ষিকা কবিতা রানী নাগ( ৪৭) আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তার স্বামীর দায়ের করা ইউ ডি মামলা সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে খাওয়া দাওয়া শেষে বাড়ির সকলে ঘুমিয়ে পড়ে। রাত ১ থেকে ৫ টার মধ্যে গলায় শাড়ি পেঁচিয়ে জানালার গ্রিলের সাথে কবিতা ফাঁস নেয়। ভোরে তার স্বামী আকাশ নাগ গ্রিলের সাথে তাকে ঝুলতে দেখে চিৎকার শুরু করলে, আশেপাশের লোকজন ছুটে এসে ঝুলন্ত অবস্থান দেখতে পায়। রবিবার সকাল ৯ টার দিকে আকাশ নাগ রায়গঞ্জ থানায় বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করলে, পুলিশ ঘটনাস্থল থেকে কবিতার মরদেহ উদ্ধার করে। উল্লেখ কবিতা রানী নাগ চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসাবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তার দুটি কন্যা সন্তান আছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম মাসুদ রানা জানান, মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র/ ছাত্রী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে নানা গুঞ্জন।

এ জাতীয় আরও খবর