1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে অ্যাম্বুলেন্স ও সিএনজি সংঘর্ষে নিহত ১ আহত ২ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে অ্যাম্বুলেন্স ও সিএনজি সংঘর্ষে নিহত ১ আহত ২

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৭৮ বার পঠিত

শাহজাদপুরে অ্যাম্বুলেন্স ও সিএনজি সংঘর্ষে নিহত ১ আহত

মির্জা হুমায়ুন,নিজস্ব প্রতিবেদকঃসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের ঢাকা-পাবনা মহাসড়কে উপজেলার মশিপুর সরিষাকোল বাজার নামক স্থানে ১০ই অক্টোবর সোমবার আনুমানিক সকাল ৭ ঘটিকায় এ্যাম্বুলেন্স এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী মো: আসাদুজ্জামান (৪৫) নিহত হয়েছে। আহত ২ জনকে উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া অভিমুখী অ্যাম্বুলেন্স ও শাহজাদপুর অভিমুখী মুরগির বাচ্চা বোঝাই সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আসাদুজ্জামান নিহত হয়েছে। নিহত আসাদুজ্জামান, সিরাজগঞ্জ সদর থানার বগুতগাতি গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত আসাদুজ্জামানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর