1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম বার্ষিকী পালিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম বার্ষিকী পালিত

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জয়ন্তী উৎসব পালিত হচ্ছে। গান, নিত্য, কবিতা আবৃত্তি ও আলোচনার সভার মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারী বাড়ি অডিটোরিয়ামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম বার্ষিকী পালিত হচ্ছে। তিন দিন ব্যাপী এই জন্মোউৎসব অনুষ্টানের প্রথম দিন গতকাল বুধবার সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। জেলা প্রশাসন আয়োজিত ১৬৩ তম জন্মোৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলাম, সিরাজগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরী। আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার প্রমুখ। এ অনুষ্ঠানকে ঘিরে রবীন্দ্র কাছারি বাড়িতে রবীন্দ্র ভক্তদের ব্যাপক উপস্থিতি ছিলো। কাছারি বাড়িকে ব্যাপক সাজসজ্জায় সজ্জিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর