1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে দৈনিক যমুনা সংবাদ পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে দৈনিক যমুনা সংবাদ পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১২৪ বার পঠিত

শাহজাদপুর ( সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে প্রকাশিত ‘দৈনিক যমুনা সংবাদ ‘ পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২২ মে) বিকেলে শাহজাদপুর প্রেস ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পত্রিকার প্রকাশনার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু। সাংবাদিক আল আমিন হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘দৈনিক যমুনা সংবাদ ‘ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জেলহক হোসাইন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও কালের কন্ঠ প্রতিনিধি আতাউর রহমান পিন্টু, সিনিয়র সহ-সভাপতি ও নয়া দিগন্ত প্রতিনিধি আবুল কাসেম, সহ- সভাপতি ও এশিয়ান টিভি’র প্রতিনিধি ওমর ফারুক, জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শফিউল হাসান চৌধুরী লাইফ, সমকাল প্রতিনিধি কোরবান আলি লাভলু, করতোয়া প্রতিনিধি সাগর বসাক, মাই টিভি’র প্রতিনিধি জাকারিয়া মাহমুদ, পাবলিক কনসেপ্ট’র এডমিন সাংবাদিক মির্জা হুমায়ুন প্রমুখ। বক্তারা সহকর্মী জেলহক হোসাইন তার মেধা ও শ্রম দিয়ে ‘দৈনিক যমুনা সংবাদ’ প্রকাশ করে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। এছাড়াও বক্তারা দৈনিক যমুনা সংবাদ পত্রিকা নিয়মিত প্রকাশনা ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে আমার সংবাদ প্রতিনিধি জহুরুল ইসলাম, দেশ রুপান্তর প্রতিনিধি আব্দুল কাদের সিদ্দিকী সংগ্রাম, যমুনা প্রবাহ প্রতিনিধি আমিরুল ইসলাম, সাংবাদিক আরিফুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ##

এ জাতীয় আরও খবর