1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ শাহজাদপুর: সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সকল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন শাহজাদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪ ঘটিকার সময় থানা চত্বরের গোলঘরে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত অফিসার ইনচার্জ আসলাম আলির
সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এম এ জাফর লিটন,বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন,সাবেক সভাপতি বিমল কুন্ডু, কার্যকরী সদস্য সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, সিনিয়র সহ-সভাপতি রাসেল সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ,যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো: কোরবান আলী লাভলু, প্রচার সম্পাদক মির্জা হুমায়ুন, সাংবাদিক জাহিদ হাসান প্রমূখ।

শাহজাদপুর থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্বারোপ করে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে ওসি আসলাম আলি শাহজাদপুরকে অপরাধমুক্ত করতে ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন। এ সময় শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) সাঈদসহ থানার পুলিশ অফিসারবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর