1. admin@dailyjamunasongbad.com : admin :
সিরাজগঞ্জের এনায়েতপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জের এনায়েতপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

ইছাহাক আলী (এনায়েতপুর) সিরাজগঞ্জ :
  • প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

আজ (৩০ জুন) সিরাজগঞ্জের এনায়েতপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রামে শামচুল হক জামে মসজিদ মাদ্রাসায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানকরেন চিকিৎসক মোফাজ্জল হোসেন, চিকিৎসক শেখ মো: আইয়ুব আলী, চিকিৎসক ইদ্রিস আলম। তিনজন চিকিৎসক ২৬৫ জন রুগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। বিশেষ করে দরিদ্র নানা শ্রেণি পেশার মানুষদেরকে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় কিছু ওষুধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে বিভিন্ন রূগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধায়ন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থল ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ লিয়াকত আলী।

মাওলানা লিয়াকত আলী বলেন আমার নদী ভাঙ্গন কবলিত এলাকায় গরীব মানুষ যারা টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেনা তাদের কথা চিন্তা করে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প।
রুগীরা বলেন আমাদের কে যারা ফ্রী চিকিৎসা দিচ্ছে তারা মহৎএকটি কাজ করছেন। আমরা যারা টাকার অভাবে চিকিৎসা নিতে পারছিনা, আজকের এই সেবা পেয়ে আমরা সকলেই আনন্দিত।

এ জাতীয় আরও খবর