1. admin@dailyjamunasongbad.com : admin :
ইউনিসেফ কর্তৃক শাহজাদপুরে পোরজনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

ইউনিসেফ কর্তৃক শাহজাদপুরে পোরজনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৯০ বার পঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে পোরজনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার ইউনিসেফ ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় বাংলাদেশের শিশু ও নারীদের সহিংসতা নির্মূলে ক্রীড়া প্রতিযোগিতা-সহ বিভিন্ন কর্মসুচি পালন করা হয়।শিশু ও নারীদের সহিংসতা নির্মূলের এখনই সময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ দিনের সক্রিয়াতা অভিযান শুরু হয়েছে দেশের ২৭টি জেলায়। এরই ধারাবাহিতায় শাহজাদপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয় যাচাই বাছাই করে পোরজনা সরকারী প্রাথমিক বিদ্যালয় বেছে নেন ইউনিসেফের স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর স্বেচ্ছাসেবীরা। শিশু ও নারীদের সহিংসতা নির্মূলে বিভিন্ন কর্মসুচি পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পোরজনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক রাসেদ আহমেদ, কবি ও সাংবাদিক জেলহক হোসাইন, সহকারী শিক্ষকবৃন্দ,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ইউনিসেফ এর দায়িত্বে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর সিরাজগঞ্জ জেলা টিম লিডার মোঃ ছাব্বির সরকার, সিপিসিএম লাইলা ইয়াসমিনসহ অন্যান্য সেচ্ছাসেবীগণ প্রমুখ। অনুষ্ঠান শেষে ইউনিসেফ কর্তৃক ২০০ জন ছাত্র-ছাত্রীর নাস্তা, খেলাধুলার সামগ্রী হিসেবে ১৬টি ব্যাডমিন্টন ব্যাট, ৪ বক্স ফেদার চারটি ব্যাডমিন্টন এর নেট, চারটি ফুটবল তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদ আহমেদ এর হাতে।

এ জাতীয় আরও খবর