1. admin@dailyjamunasongbad.com : admin :
একাত্তর আর চব্বিশের গণহত্যাকারীদের জনগণ ভোট দিবে না : ভিপি নান্নু - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

একাত্তর আর চব্বিশের গণহত্যাকারীদের জনগণ ভোট দিবে না : ভিপি নান্নু

নুসরাত জাহান ছবি ঝালকাঠি প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

একাত্তর আর চব্বিশের গণহত্যাকারীদের জনগণ ভোট দিবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মাহাবুবুল হক নান্নু। আজ বুধবার সকালে ঝালকাঠির নলছিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে এ মন্তব্য করেন। তিনি বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও পিআর পদ্ধতি এ দেশের মানুষ কখনো মেনে নেবে না। যারা সন্ত্রাসী দল তাদের থেকে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিপ্লব ঘটাতে হবে। নলছিটি বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের আহবায়ক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর রহমান, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না ও সদস্যসচিব সাইদুল কবির রানা।
পরে তিনি শহরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী তাঁর এ কর্মসূচিতে অংশ নেন।

এ জাতীয় আরও খবর