1. admin@dailyjamunasongbad.com : admin :
ঝালকাঠি প্রেসক্লাবের নির্বাচন সম্পূর্ন আক্কাস সিকদার সভাপতি ও পারভেজ সম্পাদক - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

ঝালকাঠি প্রেসক্লাবের নির্বাচন সম্পূর্ন আক্কাস সিকদার সভাপতি ও পারভেজ সম্পাদক

নুসরাত জাহান ছবি ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২৫ শনিবার (২৭ ডিসেম্বর) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।

শনিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়।নির্বাচনকে কেন্দ্র করে ক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ভোট গণনা সম্পন্ন করা হয়।

সভাপতি পদে মো. আককাস সিকদারের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে দপ্তর সম্পাদক পদে আব্দুল মান্নান তৌহিদ এবং কোষাধ্যক্ষ পদে মো. রাজু খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহ-সভাপতি পদে মো. জিয়াউল হাসান পলাশ ও মোঃ মাসউদুল আলম নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আ. স. ম. মাহমুদুর রহমান পারভেজ ও মো. আল-আমিন তালুকদারের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। ভোট গণনা শেষে উভয় প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী লটারির মাধ্যমে আ. স. ম. মাহমুদুর রহমান পারভেজকে বিজয়ী ঘোষণা করা হয়।সহ-সাধারণ সম্পাদক পদে অলোক সাহা নির্বাচিত হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমান টিটু এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে জহিরুল ইসলাম জলিল বিজয়ী হন। নির্বাহী সদস্য হিসেবে চারটি পদে নির্বাচিত হয়েছেন এস. এম. রেজাউল করিম, আজমীর হোসেন তালুকদার, কে. এম. সবুজ ও তরুণ সরকার।

নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেন মো. রাশিদুল ইসলাম। তিনি বলেন, সকলের সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্ভব হয়েছে। নবনির্বাচিত এই কমিটি ঝালকাঠির সাংবাদিক সমাজে পেশাগত ঐক্য সুদৃঢ় করা, দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ক্লাবের সদস্যরা।

এ জাতীয় আরও খবর