1. admin@dailyjamunasongbad.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে 'দলছুট' হয়ে ভারতে ঢুকে পড়া বিজিবি সদস্যেকে ফেরত দিয়েছে বিএসএফ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ‘দলছুট’ হয়ে ভারতে ঢুকে পড়া বিজিবি সদস্যেকে ফেরত দিয়েছে বিএসএফ

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ (সদর)প্রতিনিধিঃ
  • প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৮৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর সীমান্তে চোরাকারবারি ধরতে গিয়ে ‘দলছুট’ হয়ে ভারতে ঢুকে পড়া এক বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার রাতে ‘দলছুট’ হওয়া বিজিবি সদস্য মতিউর রহমানকে শনিবার রাতে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকের পর ফেরত দেয়া হয়। মতিউর জোহরপুর বিওপিতে সিপাহী পদে কর্মরত। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রউফ।
বিজিবি ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৫৩ ব্যাটালিয়নের জোহরপুর সীমান্ত ফাঁড়ির একটি দল গরু চোরাকারবারিদের ধরতে অভিযান চালায়। এসময় চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে ভারত ভুখন্ডে ঢুকে পড়েন মতিউর রহমান। পরে আর তিনি ফিরে আসতে পারেননি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজির হোসেন বলেন, ‘ চোরকারবারিদের ধরতে গিয়ে ‘দলছুট’ হয়ে ভারতের ভিতরে ঢুকে পড়া বিজিবির একজন সদস্য একটি বিএসএফ ক্যাম্পে আশ্রয় নেন বলে শুনেছি ‘।
বিজিবির রাজশাহী সেক্টর কমাণ্ডার বলেন, ‘বিষয়টি তাৎক্ষনিকভাবে বিএসএফকে জানানো হলে শনিবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয় তাকে। ভারতে ঢুকে পড়া মতিউর রহমানকে ফেরত দেয়ার আগে বিএসএফের বাজিতপুর ক্যাম্পে রাখা হয়েছিল।
সীমান্তের শূন্য রেখায় শনিবার রাত সাড়ে ১০ টা পর্যন্ত বিজিবি – বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর