1. admin@dailyjamunasongbad.com : admin :
ঝালকাঠির কাঠালিয়ায় ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

ঝালকাঠির কাঠালিয়ায় ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নুসরাত জাহান ছবি ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২০৬ বার পঠিত

“মারো ঠেলা হেঁইয়ো, শাবাশ জোয়ান হেঁইয়ো, আরও জোরে হেঁইয়ো-”এমন নানা স্লোগানে ঝালকাঠির কাঠালিয়ায় অনুষ্ঠিত হয়েছে ভেলা বাইচ প্রতিযোগিতা।
২২ অক্টোবর বুধবার সকালে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়ায় ডাইনের নদীতে এ ভেলা বাইচ অনুষ্ঠিত হয়। আওরাবুনিয়া সার্বজনীন কালী মন্দির এ ভেলা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেন।
এই ভেলাবাইচে ০৬ টি দল ভেলা নিয়ে অংশ নেয়। চূড়ান্ত পর্বে চৌধুরিহিস্যা দলের ভেলা প্রথম হয়, ২য় হয় সুবোত হাওলাদারের ভেলা ও ৩য় স্থান লাভ করেন শুশিল ঘরামীর ভেলা দল।
ব্যতিক্রমী এই ভেলা বাইচের প্রতিযোগিতা দেখতে জড়ো হয় দূরদূরান্ত থেকে আসা শিশু-কিশোরসহ সব বয়সের বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশু। দর্শকেরা নৌকায় চড়ে, নদীর পাড়ে ও ব্রিজের ওপরে দাঁড়িয়ে উপভোগ করেন আনন্দঘন এই প্রতিযোগিতা।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, প্রতিবছর কালীপূজা উপলক্ষে এলাকাবাসীর মধ্যে ভিন্ন মাত্রার আনন্দ দিতে তাঁরা কলাগাছের তৈরি ভেলা বাইচের আয়োজন করেন। এই প্রতিযোগিতায় অংশ নেন আশপাশের গ্রামের প্রতিযোগীরা।

এ জাতীয় আরও খবর