1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জে কাঠমিস্ত্রীর কাঁচা মাছ খাওয়ার ভিডিও ভাইরাল - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে কাঠমিস্ত্রীর কাঁচা মাছ খাওয়ার ভিডিও ভাইরাল

শ্যামল হালদার, রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পঠিত

সিরাজগঞ্জ রায়গঞ্জের ধামাইনগর ইউপির ক্ষিরিতলা গ্রামের মৃত ফুল মোহাম্মদের একমাত্র ছেলে আনোয়ার হোসেন(৪০)পেশায় একজন কাঠমিস্ত্রি। প্রতিদিন তিনি রান্না করা মাছ নয়, বরং কাঁচা মাছ খেয়েই অনেক সময় দিন কাটান। সম্প্রতি তার কাঁচা মাছ খাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে অনেকে বিশ্বাস করতে চায় না। তাই তার নিকট পুঁটি শিং কৈ মাছ নিয়ে হাজির হন। জীবনধারা পরিবর্তনের কারণে এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। আনোয়ার হোসেন জানান, ছোটবেলা থেকেই কাঁচা মাছ খাওয়ার অভ্যাস তৈরি হয়েছে। এখন প্রতিদিন ভাত, রুটি বা অন্য খাবারের সাথে সহজেই কাঁচা মাছ খেয়ে থাকেন তিনি। অবাক করার মতো বিষয় হলো এতদিন ধরে এই অভ্যাস বজায় রেখেও তার শরীরে কোনো অসুবিধা দেখা যায়নি। তিনি আরো বলেন যে কোনো তাজা মাছ কাঁচা অবস্থাতেই খেতে পারি। আমার কাছে এটা একেবারেই স্বাভাবিক। প্রতিবেশী বাশির বিশ্বাস বলেন“আমরা তো কাঁচা মাছ খাওয়ার কথা চিন্তাও করতে পারি না। আনোয়ার হোসেন এমনভাবে কাঁচা মাছ খান, যেন ভাজা বা রান্না করা মাছই খাচ্ছেন। ক্ষিরিতলা গ্রামের আনোয়ারের এই খাদ্যাভ্যাস এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গ্রামের অনেকে প্রথমে বিষয়টি বিশ্বাস করতে পারেননি। তবে দীর্ঘদিন ধরে কাঁচা মাছ খাওয়ার দৃশ্য দেখে এখন তারাও অবাক হলেও মেনে নিচ্ছেন। এতে ব্যাকটেরিয়া ও পরজীবী সংক্রমণের সম্ভাবনা থাকে। তবে কাঠ মিস্ত্রীর ক্ষেত্রে এখনো কোনো জটিলতা না হওয়াটা ব্যতিক্রমী ঘটনা। স্থানীয় সাবেক ইউপি সদস্য কাজীমুদ্দীন বলেন, এই প্রথম কোন মানুষকে কাঁচা মাছ খাওয়া দেখলাম। রায়গঞ্জের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ফ ওবায়দুল ইসলাম বলেন, কাঁচা মাছ ও মাংস খাওয়া এই প্রথম দেখলাম।

এ জাতীয় আরও খবর