1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ে এস এস সি ২০২৪ ইং পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পালন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ে এস এস সি ২০২৪ ইং পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পালন

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ২৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে জামিরতা জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ে এস এস সি ২০২৪ ইং বিদায় অনুষ্ঠান পালন করা হয়। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিলতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাঃ মোঃ শাহিন,ডাঃ মোজাম্মেল হক প্রমুখ। এ বছর জামিরতা জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় হতে এস এস সি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১০২ জন ছাত্রী বিদ্যালয় থেকে বিদায় নেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদায়ী বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ। অত্র অনুষ্ঠানে মোন্জাল হোসেনের সঞ্চালনায়, বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক জেলহক হোসাইন, শিক্ষার্থীদের মধ্যে বিদায়ী বক্তব্য দেন, আয়েশা সিদ্দিকা, মীম খাতুন, আফরোজা আক্তার। কবিতা আবৃত্তি করেন অত্র বিদ্যালয়ের ছাত্রী উষা ও আছিয়া খাতুন।গান পরিবেশন করেন, বিদায়ী ছাত্রী ফারজানা খাতুন, রোমানা খাতুন, খাদিজা খাতুন প্রমুখ। অনুষ্ঠান শেষের দিকে জিনিয়াস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক আরিফুল ইসলাম বিদায়ী সকল ছাত্রীদের হাতে একটি ফাইল একটি কলম ও এসএসসি পরীক্ষার রুটিন তুলে দেন।

এ জাতীয় আরও খবর