1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে সাবেক মেয়র পুত্রকে মারধরের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে সাবেক মেয়র পুত্রকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৪৪ বার পঠিত
  1. নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়রের ছেলে সবুজ ইসলামকে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে দ্বারিয়াপুর মহল্লাবাসী। শনিবার বেলা ১১টার দিকে দ্বারিয়াপুর বাজারের ফলপট্টিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে দ্বারিয়াপুরের কয়েকশো নারীপুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বেল্লাল প্রামানিক, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রিমন হোসেন, আসমা খাতুন, রোমানা খাতুন প্রমুখ।
এসময় মারধরে আহত সবুজ ইসলামের পিতা সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম বলেন, নির্বাচনের পরের দিন রাতে তার ছেলে সবুজ রুটি খাওয়ার জন্য দিলরুবা বাসস্ট্যান্ডে গেলে ভিপি রহিম এবং শেখ কাজলের নেতৃত্বে হামলা চালিয়ে গুরুতর আহত করে। মূলত নির্বাচনে শেখ কাজলের ভাই জিতে যাওয়ায় তারা আধিপত্য বিস্তার করার জন্যই এ হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন সাবেক এই পৌর মেয়র।

এসময় বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ শাস্তি দাবি করেন।

এদিকে অভিযোগ অস্বীকার করে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে সোবহান শেখ কাজল বলেন, ঘটনার সময় তিনি মনিরামপুর বাজারে তার ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করছিলেন। তিনি আরও জানান, ঘটনার দিন সবুজ ইসলাম তার বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দেয়। ঐদিন রাতেই মদ্যপ অবস্থায় কান্দাপাড়া দিলরুবা বাসস্ট্যান্ডে গিয়ে সবুজ ইসলাম এক সিনিয়র আওয়ামী লীগ নেতাকে বকাপাদ্য করার সময় স্থানীয়রা তাকে মারধর করে।

এ বিষয়ে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ভিপি আব্দুর রহিমের সাথে কথা হলে তিনি জানান, সবুজ ইসলাম বিএনপি কর্মী। সে ট্রেন পোড়ানো মামলার আসামি। গাঁ বাচাতে সদ্য আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগের নেতাদেরই সে নির্যাতন করছে। ঘটনার দিন সে মদ্য পান করে দিলরুবা বাসস্ট্যান্ডে এসে সিনিয়র আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনকে বকাপাদ্য করছিল। এসময় এলাকার লোকজন তাকে পিটুনি দিলে আমি তাকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেই।

উল্লেখ্য, ২৯ তারিখ শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরের দিন শুক্রবার দুপুরে পরাজিত প্রার্থী মারুফ হোসেন সুনামের অনুসারীরা দেশীয় অস্ত্রের মহড়া দেয়। এ ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ বাদী হয়ে অস্ত্রধারীদের বিরুদ্ধে মামলা দেয়। ঐদিন রাতেই সাবেক মেয়র নজরুল ইসলামের পুত্র সবুজ ইসলাম মারধরের শিকার হন। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ভিপি আব্দুর রহিমসহ ১৬ জনের নাম উল্লেখ করে সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম বাদী হয়ে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ জাতীয় আরও খবর