1. admin@dailyjamunasongbad.com : admin :
সাংবাদিকদের সাথে ইউএনও সাদিয়া আফরিনের অসৌজন্যমূলক আচরণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

সাংবাদিকদের সাথে ইউএনও সাদিয়া আফরিনের অসৌজন্যমূলক আচরণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ২৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে ইউএনও সাদিয়া আফরিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে শাহজাদপুর প্রেসক্লাব মিলনায়তনে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ জানুয়ারী) বেলা ৩টার দিকে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, শাহজাদপুর প্রেস ক্লাবের উন্নয়নের জন্য বরাদ্দকৃত টাকা বিধিবহির্ভূত ভাবে অন্য প্রকল্পে ব্যবহারের কথা বলে বরাদ্দকৃত টাকা ফেরৎ চাওয়াকে কেন্দ্র করে ইউএনও সাদিয়া আফরিন প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপস্থিত সাংবাদিকদের সাথে চরম ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন। এর প্রতিবাদে এদিন প্রেসক্লাব মিলনায়তনে জরুরিভাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ইউএনও সাদিয়া আফরিনের ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। সেইসাথে আগামীকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) ইউএনও সাদিয়া আফরিনের অপসারণ দাবী করে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদের সঞ্চালনায় এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আবুল কাসেম,সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির, ওমর ফারুক, কোরবান আলী লাভলু, আল আমিন হোসেন, মামুন রানা, কেএম নাসির উদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর