1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জে বিএনপির প্রস্তুতি সভায় হট্টগোল মারপিট ঘটনায় আহত ৫ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে বিএনপির প্রস্তুতি সভায় হট্টগোল মারপিট ঘটনায় আহত ৫

শ্যামল হালদার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২২৭ বার পঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির প্রস্তুতি সভায় হট্টগোল মারপিটের ঘটনায় ৫ জন আহত হয়েছে। গত রোববার বিকাল ৫.৩০ মিনিটে প্রস্তুতি সভা শুরুতেই বহিস্কৃত নেতা আবু হানিফ কর্তৃক বিএনপির নেতাকর্মীদের মারপিট করা হয়েছে বলে জানা গেছে। চান্দাইকোনা ইউপির লক্ষীকোলা হঠাৎবাজারে ওয়ার্ড বিএনপি এক প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় বিএনপির বহিস্কৃত নেতা রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি আবু হানিফ ও তার দলবল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়। এ সময় তৃণমূল বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়ে “বিএনপির বহিস্কৃত নেতা ও আওয়ামী লীগের কোন নেতাদের দিয়ে বিএনপির প্রস্তুতি সভা হতে দেওয়া হবে না”। এই প্রতিবাদ করায় হানিফের লোকজন অতর্কিত ভাবে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালায়। এ ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিদ্দিক খান(৫০),লতিফ খান (৩৮), আবু সাঈদ খান (৬২), আব্দুল খান( ৪৫) ও রহুল আমিন ( ৪০। আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে সভায় উপস্থিত চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সামার কাছে জানতে চাইলে বক্তব্য দিতে অসীস্কৃতি জানান। রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শামসুল হক খান জানান,হানিফ বিএনপির বহিস্কৃত নেতা, তিনি ১৭ বছর আওয়ামী লীগের সাথে আঁতাত করে বিভিন্ন ব্যবসা পরিচালনা করে সুবিধা ভোগ করেছেন। এখন বিএনপির দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছেন। এ বিষয়ে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে কথা বলা সম্ভব হয়নি। শামসুল হক খান জানান, এ ব্যাপারে রায়গঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর