1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

শ্যামল হালদার, রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে বৃত্তি প্রদান অনুষ্ঠান উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ত্ব করেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির। সন্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেল্লাল হোসেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিন সরকার, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সামা সরকার, ডাঃ আমির উদ্দিন, মেহেদী হাসান বিপু প্রমুখ। ২৫ টি কিন্ডারগার্টেনের ১০৬৫ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৩২ জন, সাধারণ গ্রেডে ২৫৩ জন। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ ক্রেট সাটিফিকেট প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর