
শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পোরজনা ইউনিয়নে জারিফ এন্ড সাকিব কনভেনশন হলে জিনিয়াস প্রাইভেট সেন্টার কর্তৃক আয়োজিত এইচ এস সি ২০২২ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার জিনিয়াস প্রাইভেট সেন্টারের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক জেলহক হোসাইন। মামুনুর রশিদ মামুন ও খুশি পারভিনের উপস্থাপনায় পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোঃ ফরিদ হোসেন ও আলামিন হোসেন এছাড়া জিনিয়াস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক আরিফুল ইসলাম বক্তব্য রাখেন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন মোঃআনিসুর রহমান, মোঃ সাগর আলী, মোছাঃ জেয়াসমিন,মোঃ আলামিন হোসেন, মোছাঃ রেবেকা খাতুন, নজরুল ইসলাম,মোঃ রহিমা খাতুন, সুজন মিয়া প্রমুখ।