1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জে বৃদ্ধার মরদেহ উদ্ধার - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে বৃদ্ধার মরদেহ উদ্ধার

শ্যামল হালদাল, রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পঠিত

সিরাজগঞ্জ রায়গঞ্জের ঘুড়কা ইউপির কালিকাপুর এলাকায় ঢাকা- বগুড়া মহাসড়কের আর আর স্পিনিং মিলের সন্নিকট থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। ২৩ আগস্ট শনিবার ভোরে এক মহিলার লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খরব পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার এস আই পিঙ্কর সঙ্গীয় পুলিশ নিয়ে সকাল ৭ টার দিকে লাশটি উদ্ধার করে। মৃত বৃদ্ধার নাম আছমা খাতুন( ৬৫)গ্রাম সিরাজগঞ্জ জেলার কদমপাল বলে হাইওয়ে থানা পুলিশ জানান। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ মুঠোফোনে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে সড়ক দূর্ঘটনার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা কর হচ্ছে।

এ জাতীয় আরও খবর