1. admin@dailyjamunasongbad.com : admin :
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৮ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৮ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্তের প্রকোপ বাড়লেও বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন কমছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১৭৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া বাকি ১২৪০ জন বহির্বিভাগে শনাক্ত হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।

হাসপাতালের সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩ জন। এর মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছে। এ ছাড়া, হাসপাতালটির বহির্বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন। এর মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ১ শিশু রয়েছে। একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ২ জনকে। এর মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী রয়েছে। তবে ২৪ ঘণ্টায় কাউকে রেফার্ড করা হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। বর্ষা মৌসুম শেষ হওয়ার কারণে এখন ডেঙ্গু রোগী ভর্তির পরিমাণ কমেছে। তাই বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা কম। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত রোগীর বেশি অংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া, ক্রিটিক্যাল রোগীদের রাজশাহীতে রেফার্ড করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে এসেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের সহোযোগিতায় মাইকিং কার্যক্রম চালু আছে। প্রতিটি মসজিদে জুমার দিনে ইমামদের মাধ্যমে মুসল্লিদের মাঝে সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে। আশা করছি, সাধারণ মানুষ সচেতন হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে পারে।

এ জাতীয় আরও খবর