1. admin@dailyjamunasongbad.com : admin :
বঙ্গবন্ধুর রক্তবন্ধু জাতীয় চার নেতার খুনীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হোক-রবি উপাচার্য - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

বঙ্গবন্ধুর রক্তবন্ধু জাতীয় চার নেতার খুনীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হোক–রবি উপাচার্য

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ আজ বৃহস্পতিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জেল হত্যা দিবস পালন করা হয়েছে। সকাল ৯:০০ টায় কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এরপর বেলা ১১:৩০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ১-এ চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।শ্রদ্ধার্ঘ নিবেদনের পর জেল হত্যা দিবসের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। সভাপতির বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর রক্তবন্ধু জাতীয় চার নেতার খুনীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা এবং জেল হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচিত করার আহ্বান জানান।উপাচার্য মহোদয় আরও বলেন, পাকিস্তান এবং তাদের এদেশীয় দোসররা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে এবং তৎকালীন অবৈধ সরকার বঙ্গবন্ধুর হত্যাকারীদের শাস্তি না দিয়ে আইনের মাধ্যমে নিরাপত্তার বিধান করে, যা পৃথিবীতে নজিরবিহীন ঘটনা। তিনি আরও বলেন, বাংলাদেশে যেকয়টি নিষ্ঠুরতম কলঙ্কজনক ঘটনা রয়েছে তারমধ্যে জেল হত্যা অন্যতম। উপাচার্য মহোদয় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বলেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা বাঙালির হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবেন। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ

এ জাতীয় আরও খবর