1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে হেরোইন সহ গ্রেফতার ১ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে হেরোইন সহ গ্রেফতার ১

শ্যামল হালদার, রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধি।
  • প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ৩১১ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ১৭ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টা ৪৫ মিনিটে সলংগা থানাধীন নলকা ওভার ব্রিজ এর উত্তর পার্শ্বে সিরাজগঞ্জ গামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। র‌্যাব-১২ অধিনায়কের তৎপরতায় একটি চৌকষ দল অভিযান পরিচালনা করে হেরোইন সহ ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং নগদ ১১১০ টাকা জব্দ করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ লিটন (৩০), পিতা- মোঃ নজরুল ইসলাম, গ্রাম-দিয়ার মানিক চক, থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহী। জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য হেরোইন বাসে বহন করে নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জ শহর ও তার আশে-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপঙ্কর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর