1. admin@dailyjamunasongbad.com : admin :
লালমনিরহাটে ড্রেন খননের সময় মিললো গ্রেনেড - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

লালমনিরহাটে ড্রেন খননের সময় মিললো গ্রেনেড

খাজা রাশেদ,লালমনিরহাট।।
  • প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

‎লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফসলি জমিতে ড্রেন খননের সময় একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে স্থানীয়রা।

‎বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকা থেকে এটি উদ্ধার করা হয় বলে জানান আদিতমারী থানার ওসি আলী আকবর।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির পাশে ড্রেন খননের সময় গ্রেনেডটি দেখতে পায় স্থানীয় বাসিন্দা পল্লী চিকিৎসক আব্দুল আজিজ। পরে তিনি বিষয়টি প্রতিবেশীদের জানান। সন্দেহ হলে স্থানীয়রা আদিতমারী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎আজিজ বলেন, মাটি খোঁড়ার সময় প্রথমে বস্তুটি দেখে সন্দেহ হয়। পরে বুঝতে পারি এটি গ্রেনেড। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আশপাশের এলাকায় মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছিলেন। সম্ভবত এটি সেই সময় ফেলে যাওয়া গ্রেনেড হতে পারে।

‎ওসি আলী আকবর বলেন, গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন সময়ের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এটি নিরাপদে থানায় রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী নিষ্ক্রিয় করা হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর