1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরের অরাজনৈতিক সামাজিক সংগঠন শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম এর আয়োজনে বিভিন্ন পেশাজীবীদের সাথে ইদ শুভেচ্ছা বিনিময় ও শুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২২ শে মার্চ রাত ৯ টায় শাহজাদপুরের মনিরামপুর
বাজারে অবস্থিত গ্রান্ড চাইনিজ রেস্টুরেন্টে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম এর আহবায়ক বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক ও ক্রীড়া
সংগঠক মির্জা হুমায়ূন এর সভাপতিত্বে শাহজাদপুর উপজেলায় ও এর বাহিরে অবস্থানরত ব্যবসায়ী, ব্যাংকের, চাকুরীজিবি, ছাত্র ও শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখে সংগঠনটির অন্যতম উপদেষ্টা অধ্যক্ষ আবু জাফর, ব্যাংকার আ: রাজ্জাক, ডাকসু অমর একুশে হলের জিএস রবিউল ইসলাম, প্রভাষক আ: হালিম, প্রভাষক জয়নুল আবেদীন, ব্যাবসায়ী আব্দুল মোতালিব ও শাহজালাল, ব্যাংকার শামীম হোসেন ও হাফেজ আলহাল আলী, শিক্ষক আল-আমিন, শিক্ষার্থী হাবিবুর রহমান, আতিকুর রহমান ও নাসির উদ্দিন, সাকিব ও সামাজিক সংগঠক আলামিন হোসেন ও আলামিন শুভ প্রমুখ।

সংগঠনটির আহবায়ক মির্জা হুমায়ুন ও বক্তারা বলেন, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ এবং আত্মহত্যা বিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি করে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, পাশাপাশি সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতিমুক্ত শাহজাদপুর গড়ে তোলার জন্য দল-মত-পথ নির্বিশেষে সবাইকে একযোগে এক সাথে কাজ করে একটি সুখী সমৃদ্ধ ও মডেল শান্তির শাহজাদপুর গড়ে তোলার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর