1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনের সিডিউল মোতাবেক আজ সোমবার (১৩ মে) সকাল এগারোটায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ সময় প্রতীক বরাদ্দ দেন এডিসি রেভিনিউ মো: ইমরান হোসেন। প্রতিদ্বন্দ্বী পাঁচজন চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীক চাওয়ার কারণে লটারির মাধ্যমে তা পেয়ে যান মো: হালিমুল হক মিরু, কাপ পিরিজ মার্কাও লটারি করে পেয়ে যান এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু, মুস্তাক আহমেদ পছন্দ করে নেন কৈ মাছ, মো: সাইফুল ইসলাম টেলিফোন, গোলাম সাকলাইন হেলিকপ্টার, ইসমাইল সুমন দোয়াত কলম, ইউনুস আলী ঘোড়া, এ্যাড. হুমায়ুন মোটরসাইকেল প্রতীক পান। এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মাহবুবে সোবাহান শেখ সজল মিন্টুর সাথে সমন্বয় করে টিউবওয়েল মার্কা ছেড়ে চশমা মার্কা পছন্দ করেন মারুফ হোসেন সুনাম। সাইফুল ইসলাম প্রিন্স ও ফারুক সরকারের মধ্যে সমন্বয় না হওয়ায় লটারি করে তালা মার্কা পান সাইফুল ইসলাম প্রিন্স, ফারুক সরকার নেন মাইক মার্কা। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যানদের মধ্যে লাবনী ও প্রিয়ার মধ্যে সমন্বয়ের মাধ্যমে ফুটবল মার্কা প্রিয়াকে ছেড়ে দিয়ে লাবনী নেন কলস মার্কা, অপর প্রার্থী মৌসুমী খান নেন হাস মার্কা।

এ জাতীয় আরও খবর