1. admin@dailyjamunasongbad.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১২ জুন দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ও নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আমরা ন্যায্যতা প্রতিষ্ঠা করতে চাই। সকলের জন্য সুযোগের সমতা বিধানের যে সাংবিধানিক অঙ্গীকার রয়েছে, আমরা তাই অনুসরণ করছি। স্বচ্ছতা-জবাবদিহিতা সুশাসন প্রতিষ্ঠার অন্যতম শর্ত, তা প্রতিপালনে আমরা বদ্ধপরিকর। সকলকে নিয়ে, সকলের জন্য উন্নয়ন –এটি আমাদের লক্ষ্য। সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা সেবা প্রদান করেন তাদের শুদ্ধাচার অনুশীলন ও নৈতিকতার উন্নয়নের বিকল্প নেই।

এছাড়াও প্রশিক্ষণের রিসোর্স পার্সন হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর শাহ্ আজম এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফিরোজ আহমদ ‘জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ও নৈতিকতা’ বিষয়ে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন।

দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ। তারা জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ও নৈতিকতা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর