1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১১১ বার পঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ)  প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে শাহজাদপুর পৌর সদরের খঞ্জনদিয়ার মহল্লায় প্রফেসর ড. এম এ মুহিতের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত। 

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী,  উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, রওশন আলী প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম এ মুহিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আগামীতে আর যেন কোন ফ্যাসিজম প্রতিষ্ঠিত হতে না পারে সেদিকে সজাগ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করার আহ্বান জানান। সেইসাথে তিনি টুটি চেপে ধরা ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নির্ভয়ে নিঃসংকোচে সংবাদ পরিবেশনের মাধ্যমে সুষ্ঠ ও সুন্দর পরিবেশ তৈরির তাগিদ দেন।

এসময় ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, সহসভাপতি আবুল কাশেম,  এমএ জাফর লিটনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক এবং বিএনপি বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর