1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, সেপ্টি ট্যাঙ্ক থেকে লামিয়ার লাশ উদ্ধার - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, সেপ্টি ট্যাঙ্ক থেকে লামিয়ার লাশ উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে পালিয়ে যাওয়া আওয়ামীলীগ নেত্রীর পরিত্যাক্ত বাড়ির সেপ্টি ট্যাঙ্ক থেকে ৬ বছর বয়সী শিশুর হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুন) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর গ্রামের আওয়ামীলীগ নেত্রী রূপার বাড়ির সেপ্টি ট্যাঙ্ক থেকে নিহত শিশু লামিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ। এসময় পরিত্যাক্ত ঐ বাড়ির বিভিন্ন কক্ষ থেকে কÐম এবং নেশা করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। লামিয়া উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের গার্মেন্টস কর্মী নাজিমের কন্যা।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, নিহত লামিয়ার বাবা নাজিম বিন্নাদাইর গ্রামের আব্দুর রশিদের কন্যা মিনাকে বিবাহ করে সেখানে বাড়ি কওে বসবাস করে আসছে দীর্ঘদিন যাবত। জীবিকার তাগিদে নাজিম-মিনা দম্পতি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতে যাওয়ায় দুই কন্যা তাদের নানা আব্দুর রশীদের কাছেই থাকে। ৩ জুন মঙ্গলবার বিকালে নানা আব্দুর রশীদের বাড়ি থেকে নিখোজ হয় লামিয়া। সারাদিন খোজাখুজির পরও লামিয়াকে না পাওয়ায় ঐদিন রাত ৮টার দিকে শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরী করেন। পরে শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলীর নেতৃত্তে পুলিশের একটি টিম রাতভর অভিযান চালিয়ে ভোর ৪ টার দিকে বিন্নাদাইর গ্রামের রূপার পরিত্যাক্ত বাড়ির সেপ্টি ট্যাঙ্ক থেকে লামিয়ার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে। নিহত লামিয়ার মুখ স্কচ টেপ দিয়ে আটকানো ছিলো এবং হাত-পা বাধা উলঙ্গ অবস্থায় ছিলো। ধারনা করা হচ্ছে শিশু লামিয়াকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার আগে লামিয়াকে ধর্ষণ করা হয়েছে। এসময় পুলিশ পরিত্যাক্ত ঐ বাড়ির বিভিন্ন কক্ষ থেকে কন্ডম এবং নেশা করার সরঞ্জাম উদ্ধার করেছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর আওয়ামী লগি নেত্রী রূপা পালিয়ে যাওয়ায় বাড়িটি পরিত্যাক্ত হয়ে যায়। এই সুযোগে বাড়িটি হয়ে উঠেছে নেশাখোর এবং অপরাধীদের অভয়ারণ্য।

শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানান, শিশু লামিয়া মঙ্গলবার বিকেলে নিখোজ হওয়ার পর ঐদিন রাত ৮টার দিকে লামিয়ার নানা আব্দুর রশীদ সাধারণ ডায়েরী করলে পুলিশ অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে একটি পরিত্যাক্ত বাড়ির সেপ্টি ট্যাঙ্ক থেকে হাত-পা বাধা লাশ উদ্ধার করে। নিহতের লাশ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার আগে ধর্ষণ করা হয়ে থাকতে পারে। ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

এ জাতীয় আরও খবর