1. admin@dailyjamunasongbad.com : admin :
সাহিত্য-সংস্কৃতি Archives - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ
সাহিত্য-সংস্কৃতি

কবিতা: জামিরতা উচ্চ বিদ্যালয়

কবিতা: জামিরতা উচ্চ বিদ্যালয় মাইসা তাসলিম (দশম শ্রেণি) শাহজাদপুর, সিরাজগঞ্জ এই বিদ্যালয়ে পড়ি মোরা লোকে বলে ভালো, লেখা-পড়া করি সেথা খুঁজি জ্ঞানের আলো। পড়া-লেখা করে যারা ঘুরছে দেশ-বিদেশ তাদের মতো বিস্তারিত...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১২ জুন দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ও নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

দুখানা চিঠি। দুখানা চিঠি ভুতের গল্প | ভুতের গল্প | Dukhana Cithi Vuter Golpo |

দুখানা চিঠি। দুখানা চিঠি ভুতের গল্প | ভুতের গল্প | Dukhana Cithi Vuter Golpo |  দুখানা চিঠিঃ টম সাহেবের বাড়ি। প্রকান্ড অট্টালিকা। একতলা, দোতলা, তেতলা, কত যে কামরা তাহা বলিতে পারি না। দেখিতে দেখিতে আমরা বৃহৎ একখানি ঘরে গিয়া উপস্থিত হইলাম । মেঝেতে নিবিড় ধূলা পড়িয়াছিল। কোথাও কিছু নাই, হঠাৎ দেখিলাম আমার ঠিক সম্মুখে একটি পায়ের দাগ পড়িল। শিশুর পদচিহ্ন। তাহার আগে, কি আশেপাশে আর দাগ নাই। কেবল সেই একটি দাগ মাত্র। অগ্রসর হইয়া সেই পদচিহ্নের উপর আমার নিজের পা রাখিলাম । অমনি ঠিক সেই সময় আমার সম্মুখে আর একটি পায়ের দাগ পড়িল। আমি আমার সঙ্গী ভৃত্যের গা টিপিলাম। সেও আমার গা টিপিল। এইরূপে যতই যাই, আগে ধূলার উপর ততই একটি শিশুর পদচিহ্ন অঙ্কিত হইতে থাকে। কেবল এক পায়ের চিহ্ন ; দুই পায়ের দাগ পড়ে না। যখন ঘরের অপর প্রান্তে প্রাচীরের নিকট গিয়া উপস্থিত হইলাম তখন আর দাগ পড়িল না।   নির্দিষ্ট হইয়াছিল। কিন্তু তখনও নিদ্রা যাইবার সময় হয় নাই। সুতরাং এই তলায় অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম। একটি ক্ষুদ্র কামরার নিকট গিয়া উপস্থিত হইয়া আমার সঙ্গী ভৃত্য বলিল – এ কি হইল? এ ঘরের দরজা বন্ধ কেন? আমি এইমাত্র চাবি খুলিয়া কপাট উন্মুক্ত করিয়া দিয়াছি। – বিস্ময়ে দ্বারের দিকে চাহিয়া আছি এমন সময়ে কি আশ্চর্য, দ্বার আস্তে আস্তে আপনি খুলিয়া গেল। আমরা ঘরের মধ্যে প্রবেশ করিলাম। এক প্রকার অমানুষিক গন্ধে ঘর ক্রমে পরিপুরিত হইতে লাগিল। এক প্রকার ভৌতিক ত্রাসে হৃদয় অবসন্ন হইতে লাগিল। আশঙ্কা যে কি তাহা বর্ণনা করিতে পারি না। নব জীবনের প্রতিকূল কোন একটা ভীষণ পদার্থ যেন সেই ঘরে আছে, এইরূপ আমাদের মনে হইল। সর্বনাশ। সহসা ঘরের দ্বার বন্ধ হইয়া গেল। Dukhana Cithi Vuter Golpo: সে ঘরে আর অপর দ্বার কি জানালা ছিল না। প্রথমে দুইজনে দ্বার টানাটানি করিয়া দেখিলাম, কিছুতেই খুলিতে পারিলাম না। আমার সঙ্গী বলিল, অতি পাতলা তক্তা দিয়া কপাট জোড়াটি গঠিত। দুই লাথিতে ভাঙিয়া ফেলিব। দেখি ভূতে কি করিয়া রক্ষা করে । দুই লাথি নয়, হাজার লাথিতেও সে কপাট ভাঙিল না। আমি অনেক চেষ্টা করিলাম। কিন্তু কিছুতেই সে ভঙ্গপ্রবণ কপাট ভাঙিতে পারিলাম না। শান্ত হইয়া আমরা নিবৃত্ত হইলাম। তখন খলখল করিয়া বিকট হাসির শব্দ হইল। দ্বারটি আস্তে আস্তে আপনি খুলিয়া গেল। সেই ভয়াবহ ঘর হইতে ভাড়াতাড়ি বাহির হইলাম। সেই ঘর হইতে বাহির হইয়া আমরা বারান্দায় দাঁড়াইলাম। এক পার্শ্বে মিটমিট করিয়া কেমন একটি নীলবর্ণের অলৌকিক আলো জ্বলিতেছিল। কি আলো, কোথায় যাইতেছে দেখিবার নিমিত্ত আমরা তাহার পশ্চাদগামী হইলাম। সিঁড়ি দিয়া আমাদের আগে আগে আলোটি তেতলায় উঠিতে লাগিল। তেতলার উপরে উঠিয়া একটি সাধারণ শয়নাগারে প্রবেশ করিলাম। যে বৃদ্ধা এই বাড়িতে একাকী বসবাস করিত, এই ঘরটি তাহার ছিল, আমরা এইরূপ অনুমান করিলাম। ঘরের ভিতর একটি দেরাজ ছিল। খুলিয়া দেখিলাম, তাহার ভিতর একখানি রেশমের রুমাল ও দুইখানি চিঠি রহিয়াছে। দ্বিতলে আসিবার নিমিত্ত সিঁড়ি দিয়া নামিতে লাগিলাম ।

বিস্তারিত...

তুফান কার কপি KGF না অ্যানিম্যাল | ‘Toofan’ | Toofan Movie | Shakib Khan | ’তুফান’ |

 তুফান কার কপি KGF না অ্যানিম্যাল | ‘Toofan’ | Toofan Movie | Shakib Khan | ’তুফান’ | তুফান কার কপি KGF না অ্যানিম্যাল: ‘তুফান’ ছবিতে জুটি বেঁধেছেন ঢালিউড সুপারস্টার শাকিব

বিস্তারিত...

শাহজাদপুরে রবীন্দ্র পাঠকেন্দ্রের উদ্যোগে ১৬২ তম রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপন।

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে গত শনিবার বিকালে প্রথমবারের মত রবীন্দ্র পাঠকেন্দ্রের আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্র

বিস্তারিত...