1. admin@dailyjamunasongbad.com : admin :
আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

এস,এম মোস্তাফিজুর রহমান আশাশুনি(সাতক্ষীরা)সংবাদদাতা
  • প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৭১ বার পঠিত

আশাশুনিতে  জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শনিবার(৩ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায়,আস্থা আজ সমাজসেবায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা করা হয়।

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম,উপজেলা জামায়াতের শুরা সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট শহিদুল ইসলাম,যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাফিজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, এনজিও ই,এস,ডি ওর প্রতিনিধি শামসুজ্জামান,জে,জে এস প্রতিনিধি আব্দুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে সর্বশ্রেষ্ঠ সমাজ সেবা কর্মী নির্বাচিত হওয়ায় ইউনিয়ন সমাজকর্মী সেলিম শাহরিয়ার এবং সমাজ সেবার কাজে সহযোগিতা করায় বার্ষিক এনজিওর ম্যানেজার আসাদুল ইসলাম ও আইডিয়ালের প্রজেক্ট ম্যানেজার সুব্রত কুমার বাছাড়’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া এনজিও বার্ষিক এর পক্ষ থেকে একজন উপকারভোগী কে সেলাই মেশিন ও আইডিয়াল এর পক্ষ থেকে ঔষধ বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর