1. admin@dailyjamunasongbad.com : admin :
আশাশুনিতে পল্টন হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

আশাশুনিতে পল্টন হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এস,এম মোস্তাফিজুর রহমান আশাশুনি(সাতক্ষীরা)প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

২৮ অক্টোবর ২০০৬ সালে সংঘটিত পল্টন হত্যাকান্ডের প্রতিবাদে ও আওয়ামীলীগের খুনি-সন্ত্রাসীদের বিচারের দাবীতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। আশাশুনি সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ও উপজেলা পরিষদের সামনের সড়ক হয়ে জনতা ব্যাংক মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর ও সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে সমাবেশে প্রধান মেহমান হিসাবে আলোচনা রাখেন,জেলা কর্ম পরিষদ সদস্য ও ল’ ইয়ার্স কাউন্সিল সভাপতি এড.আব্দুস সোবহান মুকুল। উপজেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে আলোচনা রাখেন, সাবেক উপজেলা আমীর ও জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আঃ সবুর,সহকারী সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান,সাবেক উপজেলা সেক্রেটারী এবিএম আলমগীর পিন্টু,সদর ইউনিয়ন আমীর ও উপজেলা কর্ম পরিষদ সদস্য হাফেজ আব্দুল্লাহ,শ্রীউলা ইউনিয়ন আমীর ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ লুৎফর রহমান। এ সময় উপজেলা অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস,কর্ম পরিষদ সদস্য আফসার উদ্দিন খাঁন উপস্থিত ছিলেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর