1. admin@dailyjamunasongbad.com : admin :
গোপালগঞ্জে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জ এনায়েতপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

গোপালগঞ্জে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জ এনায়েতপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

মোঃ ইছাহাক আলী এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১০২ বার পঠিত

গোপালগঞ্জে আওয়ামীলীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জুলাই অভ্যুত্থান এর যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে এনায়েতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৭ জুলাই) বিক্ষোভ মিছিলটি এনায়েতপুরের সাবেক সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে কেজির মোড় হয়ে বেতিল বাসস্ট্যান্ডে যায়। এসময় এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।
এসময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা চাঁদাবাজ ও খুনিদের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে এতে অংশগ্রহণকারীরা কেজির মোড়ে প্রেসক্লাব চত্ত্বরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য প্রদান করেন সিরাজগঞ্জ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির চিকিৎসক মোঃ সেলিম রেজা। তিনি তার বক্তব্যে বলেন, গোপালগঞ্জের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ জুলাই যোদ্ধাদের উপর হামলা করেছে, অগ্নি সংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করেছে। গোপালগঞ্জে এই ঘটনায় প্রোশাসন শুরুতে নীরব ছিল। সারা দেশে যে চাঁদাবাজ,সন্ত্রাসী, খুন রাহাজানি, হচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জামাত শিবির ও দেশ প্রেমিক জনগণকে সাথে নিয়ে চাঁদাবাজ,সন্ত্রাসী খুনিদের ধরে আইনের হাতে তুলে দেব। জামায়াত শিবির ও সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নেবেনা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি চিকিৎসক মোঃ মোফাজ্জল হোসেন সবুজ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এনায়েতপুর থানা শাখা সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী, এনায়েতপুর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ যোবায়ের হোসেন,এনায়েতপুর থানা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক , কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের এনায়েতপুর থানা শাখা সেক্রেটারি মোঃ আব্দুল কাদের মিয়া প্রমূখ।

এ জাতীয় আরও খবর