1. admin@dailyjamunasongbad.com : admin :
নড়াইলের বুড়িখালি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

নড়াইলের বুড়িখালি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

উজ্জ্বল রায়,নড়াইল প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

নড়াইলে বুড়িখালি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু। নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় হান্নান খান (৬০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৯ নভেম্বর) ভোর রাতে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
হান্নান খান উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের মৃত জরিফ খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িখালি গ্রামের এক বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে ওই গ্রামের আয়ুব মোল্যা ও মিন্টু খানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ ওই জমি নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়ালে মিন্টু খান পক্ষের হান্নান খান, ফারুক ভূইয়া, রাজিব ভুইয়া ও তবিবর ভূইয়া আহত হন। পরে গ্রামবাসী ও স্বজনরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠান। এসময় উন্নত চিকিৎসার জন্য ওই ৪ জনকে খুলনায় পাঠানো হয়। পরে শনিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু খান পক্ষের হান্নান খান মারা যান।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর