1. admin@dailyjamunasongbad.com : admin :
পটুয়াখালী রাঙ্গাবালীতে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

পটুয়াখালী রাঙ্গাবালীতে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাছ কাটতে গিয়ে জুলহাস ফরাজি (৩৬) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলহাস ফরাজি একই ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামের মৃত নুর মোহাম্মদ ফরাজির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুলহাস ফরাজি আরও পাঁচজন শ্রমিকসহ চুক্তিভিত্তিক কাজে পাশের গ্রাম কাউখালীতে গাছ কাটতে যান। কাজের একপর্যায়ে তিনি দড়ি (রশি) বেঁধে গাছে উঠছিলেন। এসময় পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জুলহাস ফরাজি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেহেতু এটি একটি দুর্ঘটনা এবং পরিবার কোনো অভিযোগ করেনি, তাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর